শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19541

national

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৬ ০০:৫৪

জাতীয়

অপকর্ম করলে নেতা-মন্ত্রী কারও ছাড় নেই

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ০০:৫৪

দলের নেতা-কর্মী কিংবা সরকারের মন্ত্রী-এমপি, কেউ অপকর্মে জড়ালে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া সভায় দলের সংসদ সদস্যরা অংশ নেন।

সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, সরকার গঠনের পর গত আট মাসে বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উদ্যোগ, সেগুলোর অগ্রগতি এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতা সম্পর্কে সংসদ সদস্যদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা ও জনগণের প্রত্যাশার বিষয়েও তাঁদের বক্তব্য শোনেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য জানান, সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা জানতে চান প্রধানমন্ত্রী। নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সভা শেষে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, ভোট নিরপেক্ষ হতে হবে। কারচুপির অভিযোগ তুলে কাউকে কোনো ইস্যু তৈরির সুযোগ দেওয়া হবে না।

সভা শেষে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। জনগণের সঙ্গে থেকে তাঁদের কল্যাণে কাজ করা এবং মানুষের সন্তুষ্টি অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

সভায় দলের নেতা-কর্মী ও সরকারের মন্ত্রী-এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন বলেও জানা গেছে। কোনো নেতা-কর্মী কিংবা মন্ত্রী-এমপি অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।