শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19517

sylhet

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৬ ১২:৫০

সিলেট

সিলেটে মা-শিশুর মৃ/ত্যু: সেই বাস 'নিজেদের নয়' দাবি সাদাপাথর কর্তৃপক্ষের

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১২:৫০

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে কাকুয়ারপাড় কেওয়াছড়া সেতু এলাকায় মা ও শিশুর মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি নিজেদের নয় বলে দাবি করেছে সাদা পাথর পরিবহন কর্তৃপক্ষ। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে দুর্ঘটনার সঙ্গে তাদের বাসের সংশ্লিষ্টতার যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ অক্টোবর) সাদা পাথর পরিবহনের ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামের পাঠানো এক প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সঙ্গে সাদা পাথর পরিবহনের কোনো বাস বা চালক জড়িত ছিলেন না। দুর্ঘটনাকবলিত বাসটি প্রতিষ্ঠানটির মালিকানাধীন বা পরিচালিত নয়।

একই সঙ্গে দুর্ঘটনায় নিহত মা ও শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পরিবহন কর্তৃপক্ষ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমগুলোকে প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাদা পাথর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব সময় যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।