শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19526

national

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৬ ১৯:৫৬

জাতীয়

ইউপি নির্বাচন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১৯:৫৬

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল সোমবার। এদিন বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা হতে পারে।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশনের ১৩তম সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।

এ ছাড়া সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রস্তাব এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।