https://www.emjanews.com/

19640

sylhet

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৬ ১৪:০২

সিলেট

সিলেটে চিকিৎসকদের চেম্বারের ফি সর্বোচ্চ ৩শ টাকা নির্ধারণের দাবি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৪:০২

সরকারি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ফি ২০০ টাকা এবং বেসরকারি চিকিৎসকদের ফি ৩০০ টাকা নির্ধারণসহ আট দফা দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে স্মারকলিপিটি পাঠানো হবে।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি রোকনে আলম চৌধুরীসহ অন্যরা।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তারা একটি স্মারকলিপি দিয়েছেন। ওটা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়ে দেব।’