শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

19726

international

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৩

আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে সং/ঘর্ষ, লুট/পাট ও অ/গ্নিসং/যোগ, গ্রে/প্তার ১২০০

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৩

ছবি: সংগৃহীত

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ১৫০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশ নেন।

প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ ছাড়া বিভিন্ন শহরে সরকারি ভবন, সিটি হল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। লিমোজ শহরের সিটি হলে আগুন লেগে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে মূল মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও পরে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণেরা শান্তিপূর্ণভাবে পরিবর্তনের দাবি জানান এবং পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন।