শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

19727

international

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৫

আপডেট

১৮ অক্টোবর ২০২৬ ১২:০৫

আন্তর্জাতিক

ভারতে ট্রাকচাপায় মন্দিরের ১২ জন নিহত

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৫

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো শস্যবোঝাই ট্রাকের চাপায় ১২ জন  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চিন্নরের দিক থেকে আসা ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের দেয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে মন্দিরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

গালিওরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও রয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত সবাই মন্দিরের ভক্ত ছিলেন এবং তাঁরা একটি বড় দলের সঙ্গে সেখানে এসেছিলেন।