শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

19782

international

প্রকাশিত

১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৭

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণ, মুক্তিপণ দাবি ২ কোটি ২৩ লাখ টাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৭

নাদিম হোসেন

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ভিলিয়ার্স এলাকায় নাদিম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁর নিরাপদ মুক্তির বিনিময়ে পরিবারের কাছে ৩০ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ড মুক্তিপণ দাবি করেছে সন্দেহভাজন অপহরণকারীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি ২৩ লাখ টাকা। নাদিমের সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভিলিয়ার্স শহরের পিয়ারসন ও মেইন স্ট্রিটের সংযোগস্থলে নিজের নিসান কাশকাই গাড়িতে বসে ছিলেন নাদিম। এ সময় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গাড়িটি ছিনিয়ে নিয়ে তাঁকেও অপহরণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাড়ির ভেতরে নাদিমকে পাওয়া যায়নি। এরপর থেকে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, অপহরণের পরদিন বুধবার (১৪ অক্টোবর) সন্দেহভাজন ব্যক্তিরা নাদিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তাঁর নিরাপদ মুক্তির বিনিময়ে ৩০ লাখ রেন্ড দাবি করা হয়।

ঘটনাটি তদন্ত করছে ফ্রি স্টেট প্রদেশের গুরুতর ও সহিংস অপরাধবিষয়ক তদন্ত ইউনিট। পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিরা সাদা রঙের টয়োটা করোলা, ভক্সওয়াগেন পোলো ক্ল্যাসিক অথবা সুজুকি ডিজায়ার গাড়িতে চলাচল করতে পারে।

নাদিমের সন্ধান কিংবা অপহরণের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত নাদিমকে উদ্ধার কিংবা সন্দেহভাজন অপহরণকারীদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।