শিরোনাম
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক

https://www.emjanews.com/

19810

national

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৬ ১৮:২১

জাতীয়

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৮:২১

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাসায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। অভিযানকালে গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানান।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার একটি আবাসিক ভবনে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার পরিচালিত হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল রাতভর এ অভিযান পরিচালনা করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। অভিযানকালে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, অভিযানকালে বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। বাসাটি ভাড়া দিয়ে যে আয় হতো, তার ৭০ শতাংশ অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পেতেন বলেও জানান তিনি।

ডিবি পুলিশের একটি সূত্রের দাবি, আটক কো-হোস্টকে ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত ডিআইজি তদবির করেছিলেন। আড়াই তলাবিশিষ্ট থ্রিপ্লেক্স ভবনটিতে নিয়মিত মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো বলেও সূত্রটি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বলেন, তিনি বাসাটি ভাড়া দিয়েছেন এবং ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াদের সব নিয়মনীতি জানিয়ে দেওয়া হয়েছিল। ভাড়াটিয়ারা কোনো অপরাধ করে থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই বাসায় থাকেন না বলেও উল্লেখ করেন।

এয়ারবিএনবি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা কক্ষ স্বল্প কিংবা দীর্ঘ সময়ের জন্য অতিথিদের কাছে ভাড়া দেওয়া যায়।