শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19825

sylhet

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ১১:৪৬

আপডেট

২১ অক্টোবর ২০২৬ ১১:৪৮

সিলেট

সিলেটে গাড়ি আটকিয়ে চাঁ/দা/বাজি: ৮ ছাত্রদল নেতাকে শোকজ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১১:৪৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।

সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জারনাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তবে নোটিশে চাঁদা আদায়ের অভিযোগের সরাসরি উল্লেখ নেই।

শোকজ পাওয়া নেতারা হলেন ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, জ্যেষ্ঠ সহসভাপতি জামাল উদ্দীন, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মামা, শাহরিয়ার আহমদ ও নাজমুল হাসান।

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযুক্ত তোফায়েল আহমেদ হেলু বলেন, “দল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি লিখিত বক্তব্যে জবাব দেব।”

সম্প্রতি ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।