শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19831

sylhet

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ১৬:৫২

আপডেট

২১ অক্টোবর ২০২৬ ১৮:৫৬

সিলেট

সিলেটে যে কারণে চা বাগান থেকে ৭ জন ধরলো পুলিশ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৬:৫২

সিলেট নগরের হিলুয়াছড়া চা বাগান এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে বিমানবন্দর থানার হিলুয়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসআই মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন হিলুয়াছড়া এলাকার শাউন মুন্ডার ছেলে সুবল মুন্ডা (২০), শিটু গঞ্জের ছেলে যাদব গঞ্জ (৩৫), আব্দুল হকের ছেলে মো. আজিদ খান (৩২), মাইন্ন ভূমিজের ছেলে উজ্জ্বল ভূমিজ (২৫), ইসকান্দার আলীর ছেলে মো. জাহেদ (৩৩), মো. মনির মিয়ার ছেলে মো. দুলাল (৩৮) এবং মৃত খোকন নায়েকের ছেলে সাগর নায়েক (৪২)।

পুলিশ জানায়, এ ঘটনায় বিমানবন্দর থানায় নন-এফআইআর নম্বর ৪৭১/২৬, তারিখ ২১ অক্টোবর ২০২৬, নথিভুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ আইনের ৯৫ ধারায় আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।