শিরোনাম
সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু সিলেটে উপবৃত্তির কথা বলে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, আট/ক এক ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড়ের শঙ্কা, পাকা ধান কাটার পরামর্শ সিলেটে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা ২০০ দুর্ঘটনা থামছে না সিলেটে, ৯ মাসে প্রাণ গেলো ২৮৮ জনের

https://www.emjanews.com/

19909

national

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৭

জাতীয়

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৩

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৭

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৌরভ (২৫) ও আসিফ (২৬)। সৌরভ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বকরের ছেলে। আসিফ রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রংপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেসের একটি বাস বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।