সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক সংবাদ এর বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী রোগাক্রান্ত হয়ে ভারতের চিকিৎসাধীন আছেন।
তার দ্রুত সুস্থতা কামনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা রবিবার বিকেল ৩ টায় এক দোয়া মাহফিলের আয়োজন করে।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন, সিলেট এর জিন্দাবাজারস্থ কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সিলেটের প্রবীণ সাংবাদিক দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এর সভাপতিত্বে ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন যে কোন কঠিন পরিস্থিতিতে সাংবাদিকরাই খুঁজে বের করে সমাজ ও রাষ্ট্র সঠিক ভাবে পরিচালনার পথ। আকাশ চৌধুরী একজন প্রখ্যাত সাংবাদিক। সিলেটের সকলের পরিচিত মুখ।আমি তার সুস্থতা কামনা করি। এছাড়াও আলোচনায় অংশ নেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র ক্যামেরাপার্সন আনিস রহমান, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ইমজার সহ সভাপতি, বৈশাখী টিভি সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র ফটোসাংবাদিক মামুন হাসান, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলমগীর, দৈনিক যুগভেরীর ফটোসাংবাদিক রঞ্জিত কুমার সিংহ, প্রথম সিলেটের বিশেষ প্রতিনিধি হাসান কবীর চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার রানা মজুমদার বাপ্পি।
মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রে সাহসী সাংবাদিক আছে বলেই, প্রকৃত ঘটনা উৎঘাটিত হয়। আকাশ চৌধুরীর মত এমন সাহসী সাংবাদিকের বর্তমান সমাজ ব্যবস্থায় উপস্থিতি অত্যন্ত জরুরি। তিনি চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা করি।
দোয়া পরিবেশন করেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর ধর্মীয় শিক্ষক আনিসুল হক।

দোয়া মাহফিলে আকাশ চৌধুরী ছাড়াও দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক সোয়েব বাসিত এর সহধর্মিনীর রোগ মুক্তি, ভারতে চিকিৎসাধীন সাংবাদিক এম এ মালেক ও সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মিঠুর সুস্থতা কামনায় বিশেষ ভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
আরও উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সিলেটের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাসুক আহমেদ ওরফে সিলেটি মাসুক, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরী, ডিবিসি নিউজ এর ক্যামেরা পার্সন সাকিব আহমদ, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি আশরাফ উদ্দিন, সিলেট টুডে এর শিক্ষানবিশ রিপোর্টার খাইরুল, ফটোগ্রাফার জয়নুল, আধুনিক টিভি ক্যামেরা পার্সন শিবলুর রহমান রাহুল,জিডিএফ এর হিসাব রক্ষক মোঃশাহজাহান, শিক্ষক মোঃ আফজাল শিকদার, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষিকা স্বরুফা বেগম, সহায়ককর্মী নূরজাহান, সদস্য ফাতেমা বেগম, শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া,অহনা বেগম।
উল্লেখ্য, সাংবাদিক আকাশ চৌধুরী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বিখ্যাত 'ভেলোর সিএমসি' হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
