শিরোনাম
সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী রমজানে বাড়তি চাহিদা কাটিয়ে দাম স্থিতিশীল রাখতে যে পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর অর্নব আসছে, কাল থেকে ৫ দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক

https://www.emjanews.com/

20015

sylhet

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ১৫:৫৩

সিলেট

সিলেটে জমিতে পানি সেচ নিয়ে সংঘর্ষে নি/হ/ত ১, আ/হ/ত ১২

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৫৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরেরগাঁও গ্রামের আলমগীর (২৫), তাঁর বাবা আরব আলীর পক্ষের সঙ্গে একই গ্রামের কাশেম (৫৫), বাবুল (৫০) ও লেবলু (৩০), তাঁদের বাবা আছির উল্লাহর পক্ষের জমি পাশাপাশি অবস্থিত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর প্রতিপক্ষের বাড়ির কাছের বোরো জমিতে গেলে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় দ্বিতীয় পক্ষের লোকজন আলমগীরকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে পীরেরগাঁও এলাকার হামিদের বাড়ির সামনের বোরো জমিতে দুই পক্ষের লোকজন আবার মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে মতিউর রহমানের ঘাড়ের নিচে এবং বুকের ডান ও বাঁ পাশে গুরুতর জখম হয়।

পরে তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত মজিব (৩৮), ইস্কান্দারের ছেলে, গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক নিরস্ত্র বিন আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।