শিরোনাম
বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির

https://www.emjanews.com/

19983

sylhet

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৬ ১৮:২৬

সিলেট

সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৮:২৬

খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি নিরাপদ পানি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ে ফিল্টার বিতরণ, কৃষকদের মধ্যে বীজ বিতরণ, ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ক্রীড়া প্রতিযোগিতা এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় তাঁর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দুপুর ১২টা ১০ মিনিটে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ এবং সদর উপজেলার কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বেলা ১টায় সিলেটের তালতলায় ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

দুপুর ২টা ৩০ মিনিটে ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা হলরুমে ‘মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

দিনের কর্মসূচি শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৮৮ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি সফরসূচিতে এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আয়োজকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে।