শিরোনাম
সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী রমজানে বাড়তি চাহিদা কাটিয়ে দাম স্থিতিশীল রাখতে যে পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর অর্নব আসছে, কাল থেকে ৫ দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক

https://www.emjanews.com/

20013

sylhet

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ১৫:৩০

আপডেট

২৭ অক্টোবর ২০২৬ ১৫:৫৬

সিলেট

সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৩০

সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা খেলার মাধ্যমে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ইমজার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ইমজার সভাপতি যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরো বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সভাপতি জাতীয় দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, ইমজা নিউজের সম্পাদক দেবব্রত ঘোষ চৌধুরী, ইমজার সাবেক সভাপতি রাজ্জাক রুনু। স্বাগত বক্তব্য রাখেন মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ক্রীড়া কমিটির আহ্বায়ক সজল ছাত্রী।

উপস্থিত ছিলেন, ব্লু ওয়াটার শপিং সিটির পরিচালক রব্বানী মোস্তফা রাজিব, জিএম মলয় দত্ত মিঠু, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।

ইমজার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের দিগেন সিংহ, বাংলা টিভির এস আলম আলমগীর, ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার, দেশটিভির খালেদ আহমদ, নাগরিক টেলিভিশনের টুনু তালুকদার, এখন টেলিভিশনের অনিল কুমার পাল, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, সময় টেলিভিশনের নৌসাদ আহমেদ চৌধুরী, চ্যানেল ২৪ এর দীপক বৈদ্য,  একাত্তর টেলিভিশনের মুহিত দিদার, আরটিভির হাসান মো. শামীম, নিউজ ২৪ এর নাজাত আহমদ পুরকায়স্থ, নিউজ ২৪ এর হাসান শিকদার সেলিম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার, মাছরাঙা টেলিভিশনের শুভ্র দাস রাজন, এটিএন বাংলার ইকবাল মুন্সী, জিটিভির বিলকিস আক্তার সুমি, সিলেট বেতারের শফিকুর রহমান চৌধুরী, এটিএন বাংলা ইউকের রুবেল, বৈশাখী টিভির এস সুটন সিংহ, ইমজার সাবেক সদস্য শামীম হোসাইন, যমুনা টেলিভিশনের আহমেদ শাহীন, যমুনা টেলিভিশনের নাবিল হোসেন, চ্যানেল ২৪ এর আজহার উদ্দিন শিমুল, এখন টেলিভিশনের সন্দীপন শুভ, সময় টেলিভিশনের অপু বনিক, চ্যানেল ওয়ানের এম এ কাইয়ূম, স্টার নিউজের ইয়াহইয়া মারুফ, বাংলা ভিশনের আজমল আলী, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার দাস, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহি, ডিবিসি নিউজের তাওহীদুর রহমান শাহ্, এখন টেলিভিশনের অপু বনিক, ডিবিসি নিউজের সাকিব আহমদ, ইমজা নিউজের নয়ন নিমু, চ্যানেল নাইনের জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল ওয়ানের জয়নুল আহমদ, স্টার নিউজের শামীম আহমদ, গ্রীন টিভির ফারুক আহমদ ও রুবেল আহমদ দেশ টিভির সোহেল আহমদসহ অনেকেই।