শিরোনাম
সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী রমজানে বাড়তি চাহিদা কাটিয়ে দাম স্থিতিশীল রাখতে যে পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর অর্নব আসছে, কাল থেকে ৫ দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক

https://www.emjanews.com/

20012

sylhet

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৫

সিলেট

সিলেটের শাহী ঈদগাহকে যেভাবে সাজাতে চান প্রশাসক কাইয়ুম চৌধুরী

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৫

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি করপোরেশন। ঈদগাহের ঐতিহ্য ও পবিত্রতা অক্ষুণ্ন রেখে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। দূর থেকে দেখলেও যেন মানুষের ভালো লাগে, সেভাবেই শাহী ঈদগাহকে সাজানো হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঐতিহাসিক শাহী ঈদগাহের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহী ঈদগাহ সিলেটের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এর ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হবে। ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রেখে শাহী ঈদগাহকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর ইতিহাস সম্পর্কে জানতে পারে।

তিনি বলেন, ঈদগাহের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সভা-সমাবেশ বা মেলা আয়োজনের মতো কোনো কার্যক্রম হবে না। ঈদগাহের পরিবেশ ও পবিত্রতা বজায় রেখে প্রয়োজনীয় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, শাহী ঈদগাহের ইতিহাসে এবারই প্রথম প্রায় ৫ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। এর আগে এত বড় পরিসরে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়নি। তাঁরা শাহী ঈদগাহের উন্নয়ন উদ্যোগের জন্য সিটি করপোরেশন প্রশাসককে ধন্যবাদ জানান এবং বাকি কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।