শিরোনাম
রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা

https://www.emjanews.com/

20055

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১৫:২৪

সিলেট

সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৫:২৪

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুনামগঞ্জ সার্কেলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মেডিকেল অফিসার ডা. রনবীর তালুকদার রক্তিম, বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সহ-সভাপতি মো. ওবায়দুল হক মিলন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ফয়জুনূর।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। চালকদের দায়িত্বশীলতা, ট্রাফিক আইন মেনে চলা এবং মাদকমুক্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এ সময় চালকদের দক্ষতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।