শিরোনাম
রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা

https://www.emjanews.com/

20056

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১৫:৩২

সিলেট

লাক্কাতুড়া চা বাগান থেকে যে কারণে ৩ জনকে ধরলো পুলিশ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৫:৩২

সিলেট নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চা বাগানের স্বপ্নকলি এলাকার একটি বাড়ির পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকার বিমল গোয়ালার ছেলে দেবাশীষ গোয়ালা (২৬), শুকরা লোহার ছেলে আগুন লোহার (২৩) ও স্বপন লোহার ছেলে সন্তোষ লোহার (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪৬ বোতল আইকোনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৫৮ বোতল।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।