শিরোনাম
সুনামগঞ্জের শাল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নিউইয়র্কে কিশোরী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী চিকিৎসক গ্রেপ্তার তাহসিফ সৌরির মৃত্যু: বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ বাংলাদেশের ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

https://www.emjanews.com/

20142

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ০০:৪৪

সিলেট

এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ০০:৪৪

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।  এবছর সিলেটে শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এরমধ্যে নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। এবার সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন, একইভাবে সুনামগঞ্জের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী,  মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী অংশ নেন।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর চেয়ে ২০২৫ সালে ১৩ হাজার ৪৮২ জন কম পরীক্ষায় অংশ নেয়। যা ছিলো উদ্বোগজনক।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ফল প্রকাশের অনুষ্ঠান সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজনের কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করা হয়।

যেভাবে জানা যাবে ফলাফল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে, এসএমএসের মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জানা যাবে।

অনলাইনে ফল জানতে শিক্ষার্থীদের নিচের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:

eduboardresults.gov.bd
educationboardresults.gov.bd
এ ছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।