শিরোনাম
বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির

https://www.emjanews.com/

19991

economics

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪০

আপডেট

২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৫

অর্থনীতি

নতুন পে স্কেল নিয়ে দুঃসংবাদ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪০

ছবি: সংগৃহিত

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাস ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন কর্মচারীরা। এর ফলে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত বেতন পাওয়ার সুযোগ তৈরি হলেও আপাতত বাড়ছে না বিভিন্ন ধরনের ভাতা। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে গত ৩০ জুনে কার্যকর থাকা হারে ভাতা বহাল রাখার কথা জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পাশাপাশি বেতন বৃদ্ধির সুফল নিশ্চিত করতে দুর্নীতি দমন ও নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার গণমাধ্যমকে বলেন, বেতন বাড়ালেই দুর্নীতি কমবে- এমন ধারণা বাস্তবসম্মত নয়। তাঁর মতে, দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি জোরদার করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বেতন বাড়ানো ভালো এবং এটি প্রয়োজন ছিল। তবে যাঁরা দুর্নীতি করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বেতন এক কোটি টাকা করলেও দুর্নীতি বন্ধ হবে না। অন্যদিকে, যাঁরা দুর্নীতি করেন না, তাঁরা বেতন বাড়ানোর কারণে দুর্নীতিতে জড়াবেন- এমনটিও নয়।

এদিকে নতুন বেতনকাঠামোর অর্থনৈতিক প্রভাব নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।

তিনি বলেন, নতুন বেতনকাঠামোর প্রভাব বিচার-বিশ্লেষণ করে দেখা প্রয়োজন। এ সিদ্ধান্তের প্রভাব সবার ওপর সমান হবে না; বরং ব্যক্তি ও খাতভেদে এর প্রভাব ভিন্ন হতে পারে। তাঁর মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার তুলনায় কম হওয়ায় শুধু বেতন বৃদ্ধির কারণে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, বিষয়টি এমন নয়।

তিনি আরও বলেন, বেতন বৃদ্ধির ফলে অর্থের সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে সেই বৃদ্ধিকে সরাসরি মূল্যস্ফীতির কারণ হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না। এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

তবে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা অপরিবর্তিত রাখা, মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে বেতনবৈষম্যের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন বেতনকাঠামোর সুফল কতটা নিশ্চিত হচ্ছে, তা নিয়মিত মূল্যায়ন এবং কার্যকর তদারকির মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা।