শিরোনাম
সিলেটসহ চার বিভাগে শৈত্যপ্রবাহের আভাস নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড

https://www.emjanews.com/

20281

surplus

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ১৮:৫৪

অন্যান্য

প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বে জটিলতা দূর করার দাবি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৮:৫৪

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি প্রথম বিচারক মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজেদের মৌলিক অধিকার ও বিভিন্ন নাগরিক সেবা পেতে এখনো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা দূর করা গেলে প্রবাসীরা আরও বেশি দেশমুখী হবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারক বেলায়েত হোসেন বলেন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ দেশে আসার পরও তাঁদের বিভিন্ন ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হয়। এনআইডি তৈরি, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং দ্বৈত নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করা সরকারের দায়িত্ব।

বিমানবন্দরেও প্রবাসীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি ও ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বাসস প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. মারুফ হাসান, আব্দুল হান্নান ও সহযোগী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ভারতের মুর্শিদাবাদের অধ্যাপক আব্দুল হালিম শেখও একই দিন সিলেট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।