শিরোনাম
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর, চার দিনের মধ্যে মজুরি বোর্ডের সভা অক্টোবরে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের সিলেটসহ চার বিভাগে শৈত্যপ্রবাহের আভাস নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য

https://www.emjanews.com/

20334

national

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৬ ২২:০৭

জাতীয়

সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচনের প্রস্তুতি, তালিকা যাচাইয়ের নির্দেশ

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ২২:০৭

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া তালিকার সঙ্গে মাঠপর্যায়ের তথ্য মিলিয়ে কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, আইনি জটিলতা কিংবা সীমানা বিরোধ রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তালিকায় কোনো ইউনিয়নের নাম ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না কিংবা আইনি ও সীমানাসংক্রান্ত কোনো জটিলতা নিষ্পত্তি হয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ অন্য কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এবার পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজন করবে কমিশন।

দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

ইতোমধ্যে ইউপি নির্বাচনের জন্য ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী ও ৪২৫টি অস্থায়ীসহ মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।