শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা

https://www.emjanews.com/

20298

national

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ২২:১৮

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২২:১৮

ছবি: সংগৃহীত

জেল হত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বনির্ধারিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে মঙ্গলবার (৩ নভেম্বর) এ সিদ্ধান্ত নেয় জাদুঘর কর্তৃপক্ষ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি কিছুটা শঙ্কাজনক মনে করে প্রদর্শনী স্থগিত রাখার অনুরোধ জানায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ প্রদর্শনীতে বাধা দেয়নি। বরং নিরাপত্তার কথা বিবেচনা করে স্থগিত রাখার অনুরোধ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশও মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিশেষ প্রদর্শনীটি শুরু হওয়ার কথা ছিল। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা থাকা এ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান, ত্যাগ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরার প্রস্তুতি নিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।