শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20394

sylhet

প্রকাশিত

০৭ নভেম্বর ২০২৬ ২৩:৫৯

আপডেট

০৮ নভেম্বর ২০২৬ ০০:০১

সিলেট

রাজনগরের নন্দিউড়া গ্রামে ডাকাতি: ৩ জন গ্রেফতার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ২৩:৫৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে প্রাক্তন শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), একই গ্রামের হারুন মিয়ার ছেলে ইসতিয়াক আহমদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামের বাসিন্দা এবং রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ইসতিয়াক আহমদ ও হাছান আলী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এদিকে, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ অক্টোবর পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের নন্দিউড়া গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়।  রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী কন্দর্প কুমার ভট্টাচার্য জানান, ডাকাতেরা বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি, ওয়ারড্রোব ও শোকেসের তালা ভেঙে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

কন্দর্প কুমার ভট্টাচার্য জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর দুই মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সময় বাড়িতে তাঁর স্ত্রী ও পুত্রবধূও ছিলেন।