শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20397

sylhet

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৬ ০০:১৬

সিলেট

শনিবার রাত থেকে ‘নতুন ব্রিজে’ যান চলাচলে বিধিনিষেধ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ০০:১৬

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর ওপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুতে (নতুন ব্রিজ) মেরামতকাজকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ। সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য দুই দফায় বন্ধ থাকবে একটি লেন। এ সময় রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প সেতু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে। মেরামতকাজের প্রথম ধাপ চলবে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মেরামত কার্যক্রম।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরামতকাজ চলাকালে মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন দিয়ে চলাচল করতে পারবে।

এ সময় সেতু দিয়ে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহন চলাচলের সুযোগ থাকবে। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প হিসেবে কাজিরবাজার সেতু ব্যবহার করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেরামতকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করবে। ফলে সেতুতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চালকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসী ও যানবাহন চালকদের অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় মেরামতকাজের সময় নগরবাসীকে সাময়িক ভোগান্তি মেনে নিয়ে ট্রাফিক নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে পুলিশ।