শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20405

sylhet

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৬ ১২:৩৫

আপডেট

০৮ নভেম্বর ২০২৬ ১২:৪১

সিলেট

তাহিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১২:৩৫

ছবি: সংগৃহীত

তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭নভেম্বর) উপজেলা কনফারে হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ, তাহিরপুর  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুসংকর পাল, উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, আজ ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিন জাতীয় ঐক্য ও সংহতির এক ঐতিহাসিক বার্তা বহন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, আজ ৭ নভেম্বরের চেতনা ছিল জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক এ দিবসের অঙ্গীকার।