শিরোনাম
শাবিপ্রবিতে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮

https://www.emjanews.com/

20540

sylhet

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ১৮:২১

সিলেট

সিলেটে `জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজন আটক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ১৮:২১

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ইলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইলাশপুর এলাকায় হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুনতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের সুমন আলীর ছেলে মারুফ মিয়া (২০), অজিত দেবের ছেলে অয়ন দেব (২৮) এবং শাওন করের ছেলে বাধন কর (১৬)।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটকৃতদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।