https://www.emjanews.com/

20603

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ১৫:২০

সিলেট

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আ/টক দুই

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৫:২০

সিলেটে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোপধা এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আলামিন (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটি এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সুজন (২০)।

পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানার এসআই জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো-ট-১২-১২২৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা হয়েছে। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।