চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী ঘিরে সিলেটে নানা কর্মসূচি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৯:১৫
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেট।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা, মতবিনিময়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় সিলেট ক্লাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অধ্যাপক নন্দলাল শর্মা, এম. আতাউর রহমান পীর, নীরশে চন্দ্র দাশ ও মো. তজম্মুল হোসেন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে।
কর্মসূচি সফল করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ আব্দুল হান্নান।
সভায় বক্তব্য দেন চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেটের সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুজ্জামান চৌধুরী, মো. রিয়াজুল ইসলাম, মো. মহিবুর রহমান বুলবুল, মো. নিয়াজ উদ্দিন, এটিএম শোয়েব, লিয়াকত শাহ ফরিদী, মো. জমির উদ্দিন, পুলিন রায়, ড. এনামুল হক সরদার, রজত কান্তি ভট্টাচার্য, মো. বিলাল আহমদ, আব্দুল হামিদ, ভানুজ ভট্টাচার্য, দেলওয়ার হোসেন বাবর, হুমায়ূন কবীর, অভিজিৎ কুমার পাল, মাধব রায়, সোনাধন চন্দ্র দেব, মো. ফরিদ আহমদ, অর্ধেন্দু কুমার দাশ, মো. আব্দুল জলিল, মো. রেজাউর রহমান, ফেরদৌস আলম, রাহেন হক ও আবুল খায়ের।
