শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20674

sylhet

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ১৯:০৯

সিলেট

দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৯:০৯

ছবি: সংগৃহীত

দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় একাডেমিক ভবন-১-এর সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রতিবাদ সমাবেশে উপাচার্য বলেন, অতীতে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না এবং গণতান্ত্রিক অধিকার ছিল অত্যন্ত সংকটাপন্ন। তবে বর্তমান সরকার মানুষের কথা বলার স্বাধীনতা ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, পতিত সরকার সাধারণ মানুষের মধ্যে মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারকে যেকোনো ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে। দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তা প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ ছাড়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। বক্তারা সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘটে।

উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক আরো বলেন, অতীতে মানুষের বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত ছিল। বর্তমান সরকার মানুষের কথা বলার স্বাধীনতা এবং স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারকে সব সময় সোচ্চার থাকতে হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তা প্রতিহত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। বক্তারা সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ভূমিকা রাখার অনুরোধ জানান।

সন্ত্রাস, নাশকতা ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।