শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20714

sylhet

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ২০:৪৮

সিলেট

সড়ক প্রশস্ত না করলে দুই তলার বেশি ভবনের অনুমতি নয়: সিসিক প্রশাসক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ২০:৪৮

ছবি: সিসিক

সিলেট নগরীর বিলপাড় এলাকায় সড়ক প্রশস্তকরণে জায়গা ছেড়ে না দিলে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেছেন, নগরীতে সাধারণত ২০ থেকে ২৫ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। কিন্তু এলাকাবাসীর অনুরোধে বিলপাড় সড়ক মাত্র ১০ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। ১০ ফুট প্রশস্ত সড়কের পাশে কোনোভাবেই দুই তলার বেশি উঁচু ভবন নির্মাণের অনুমোদন দেওয়া সম্ভব হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বিলপাড় এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য উভয় পাশে জায়গা ছেড়ে না দিয়ে এলাকাবাসী নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। অথচ সড়ক ও ড্রেন ২০ ফুট প্রশস্ত করা গেলে এলাকাবাসীর সুউচ্চ ভবন নির্মাণের সুযোগ তৈরি হতো।

তিনি বলেন, সড়ক প্রশস্ত হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়ে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পায়। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে এলাকাবাসীকে সড়ক প্রশস্তকরণে সহযোগিতা করতে হবে।

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দুই তলা বেশি, নাকি ২০ তলা বেশি?’

এর আগে দুপুরে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।