শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20708

sylhet

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ১৯:১৯

সিলেট

আজমিরীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এএ ও এসআরএসপির সভা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১৯:১৯

ছবি: সংগৃহীত

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) কর্তৃক বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুর রশিদ জলক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রকল্পের আওতাধীন বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

FIVDB-এর পক্ষে সভায় অংশগ্রহণ করেন প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস, উপজেলা কো-অর্ডিনেটর শাহ মো. জাহাঙ্গীর আলম, MEAL Officer ইয়াছমিন খানম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর জিয়াউর রহমান।

MEAL Officer ইয়াছমিন খানমের সঞ্চালনায় সভায় AA ও SRSP প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। এতে দুর্যোগের আগাম প্রস্তুতি, পরিবারভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রকল্পের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন প্রতিনিধিরা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবারের সহায়তায় FIVDB ও WFP-এর উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানান।

এ পর্বে প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া ও অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে FIVDB ও WFP-এর উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।