শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20694

sylhet

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ১২:৪৯

সিলেট

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে পালালেন স্ত্রী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১২:৪৯

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামী মামুন মিয়াকে (৩২) খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী মমতা বেগমের (২৫) বিরুদ্ধে।

আশঙ্কাজনক অবস্থায় মামুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ-ছয় বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মামুন ঘুমিয়ে পড়েন। ভোররাতে মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তার মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বাড়িতে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।