শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20702

sylhet

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ১৭:৩২

সিলেট

সিলেটে শ্রমিক লীগ নেতা ফেনুসহ গ্রেফ/তার দুই

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১৭:৩২

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তাঁদের মধ্যে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনুও রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে ছাত্রলীগ নেতা মো. নাঈম আহমদকে (২৫) গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কাজলশাহ এলাকা থেকে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনুকে (৬২) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, নাঈম আহমদ সিলেট নগরীর শাহপরান (রহ.) থানার বাহুবল এলাকার আসক আলীর ছেলে। তিনি সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি।

অন্যদিকে, রফিকুল ইসলাম ফেনু নগরীর বাগবাড়ি এলাকার তকদির পয়েন্টের মৃত হাজী একরাম উল্লাহর ছেলে। তিনিও একই আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি।

পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়, ফেনু শ্রমিক লীগের কর্মীদের অর্থের জোগানদাতা ছিলেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।