শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20712

sports

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ২০:১২

খেলাধুলা

বাংলাদেশকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ২০:১২

ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে সেই ঘাটতি পেরিয়ে বাংলাদেশ লিড নিতে পারে মাত্র ১১ রানের। ফলে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পঞ্চম দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৮ রানে। আগের দিনের ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের প্রথম ঘণ্টায় লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর বিরতির পর দ্রুত বাকি চার উইকেট হারিয়ে অলআউট হয় দলটি। দিনের শুরু থেকে ২১.১ ওভারে ৬৮ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার স্পিনার সায়মন হারমার ৫১ রানে ৬ উইকেট নেন। কাগিসো রাবাদা পান ৩ উইকেট। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন লিটন দাস। এ ছাড়া মাহফিজুল ৩২, তাওহিদ হৃদয় ২৩ এবং মুশফিকুর রহিম করেন ২২ রান।

এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪০০ রান। এতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকেরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শুরুতে লিটন ও মুশফিক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৩৮ রানে ষষ্ঠ উইকেট হিসেবে লিটনকে বোল্ড করেন রাবাদা। ৩৯ রান করে ফেরেন তিনি। এরপর রিভিউ নিয়ে মুশফিকুর রহিমকে ফিরিয়ে দেন হারমার। শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজও হারমারের বলে স্টাম্পড হন।

শেষ দিকে টানা দুই বলে হাসান মাহমুদ ও ইবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন হারমার। এর মধ্য দিয়ে ইনিংসে ছয় উইকেট পূর্ণ করেন তিনি।

১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মেহেদী হাসান মিরাজের ওভারের শেষ বলে প্রথম স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দেন অ্যাকারম্যান। তবে এরপর আর কোনো বিপদ হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ম্যাচসেরা হয়েছেন কাগিসো রাবাদা। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।