শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20716

international

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ২১:০৯

আন্তর্জাতিক

সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ২১:০৯

ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালানো এ হামলায় ভবনটির সাত ও আট তলার জানালার কাচ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ধাতব বহিরাবরণেরও কিছু অংশ।

পিআইএফ টাওয়ারটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। এক মাসেরও কম সময়ের মধ্যে রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে ৮ নভেম্বরের হামলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হামলার পর কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মীদের গাড়ি দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পিআইএফ টাওয়ারে আঘাত হেনেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে তারা। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের পক্ষ থেকে রয়টার্সের কাছে মন্তব্য জানতে চাওয়ার বিষয়টি স্বীকার করা হলেও হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, হামলার বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি হুথিরা।

ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধ জুলাইয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে গোষ্ঠীটি।