শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20749

surplus

প্রকাশিত

২০ নভেম্বর ২০২৬ ২৩:০৯

অন্যান্য

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ২৩:০৯

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

বক্তারা বলেন, আমাদের পরম সৌভাগ্য যে আমরা একজন কর্মঠ প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে এবারই তিনি প্রথম জন্মদিন পালন করছেন। অনাড়ম্বরভাবে তাঁর জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে। কারণ, ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত মিতব্যয়ী হিসেবে পরিচিত।

বক্তারা আরও বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিচ্ছেন। দীর্ঘদিনের অস্থিতিশীলতা কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাঁর এ প্রচেষ্টা খুব শিগগিরই জনগণের কাছে দৃশ্যমান হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।