শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20746

sylhet

প্রকাশিত

২০ নভেম্বর ২০২৬ ২২:০৯

সিলেট

সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ২২:০৯

ছবি: জেলা প্রশাসন, সিলেট।

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর তীরের মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় রাংপানি নদীতে প্রায় ২০০টি নৌকায় বিপুলসংখ্যক শ্রমিককে মাটি কাটার কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। অভিযানকারী দলকে দেখে তাঁরা নৌকাযোগে পালিয়ে যান। পরে কয়েকটি নৌকা ভাঙচুর করে অকেজো করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী ও আসামপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জৈন্তাপুর থানা পুলিশ সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানায়, জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি নদীর দুই তীরে ব্যাপকভাবে মাটি কাটার চিহ্ন পাওয়া যায়। এ সময় নদীতে প্রায় ২০০টি নৌকায় শ্রমিকদের মাটি কাটতে দেখা যায়। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তাঁরা দ্রুত নৌকাযোগে সরে পড়েন।

অভিযানের অংশ হিসেবে আসামপাড়া এলাকায় নদীর তীরবর্তী স্থানে অবৈধভাবে স্থাপিত স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের দাবি, এসব মেশিনে অবৈধভাবে পাথর ভাঙার পাশাপাশি নদী থেকে কেটে আনা মাটি ছাঁকন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হচ্ছিল।

এ ছাড়া এলাকায় স্থাপিত একাধিক ভাইব্রেটর মেশিনের মালিকদের সতর্ক করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অবৈধ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে তাঁদের কাছ থেকে মৌখিক অঙ্গীকার নেওয়া হয়। একটি ক্রাশার মেশিনের মোটর খুলে জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।