শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20751

sylhet

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ০২:২৯

আপডেট

২১ নভেম্বর ২০২৬ ০২:৩২

সিলেট

ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ০২:২৯

ছবি: ইমজা নিউজ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশনার অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।

সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া অভিযোগ করে বলেন, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে বেশ কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁর নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দলটি দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে। সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।