https://www.emjanews.com/

20868

law-justice

প্রকাশিত

২৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪

আইন আদালত

সিলেটে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, ১৭ ব্যক্তি-যানবাহনকে জরিমানা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪

ছবি: পিআইডি, সিলেট।

সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তি ও যানবাহনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী এ ব্যবস্থা নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় এসআরবি সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশদূষণ রোধে সিলেট বিভাগের জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।