শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20802

law-justice

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১৮:৫২

আইন আদালত

সিলেটে ফেরদৌসী’স কেককে জরিমানা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৮:৫২

ছবি: সংগৃহীত

সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। কেক তৈরিতে অনুমোদনবিহীন রং ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফেরদৌসী’স কেকের কারখানা মনিটরিং ও তদারকির উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে রোববার প্রতিষ্ঠানটির উৎপাদনস্থলে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে প্রতিষ্ঠানটির কেক তৈরির সামগ্রিক প্রক্রিয়ায় কিছু ভালো দিক থাকলেও বেশ কিছু অসংগতি ও অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে লেবেলবিহীন পণ্য এবং বিদেশি উপকরণের আমদানিকারক বা সংগ্রহসংক্রান্ত তথ্য দেখাতে না পারা।

তিনি আরও জানান, কেক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিদেশি রঙের গায়েও কোনো লেবেল পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।