শিরোনাম
সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ‘ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে?’, ট্রাইব্যুনালে ফোনালাপের চাঞ্চল্যকর দাবি সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড সিলেটে বৃষ্টির পূর্বাভাস, কমছে তাপমাত্রা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত এত দেরি করবেন কেন, চলে আসেন তাড়াতাড়ি: বাণিজ্যমন্ত্রী সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে মিছিল সিলেটে পুলিশের মহড়া: আ/টক ৩৭

https://www.emjanews.com/

20886

sylhet

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ১৩:৪৮

সিলেট

সুদূর চীন থেকে ধর্মপাশায়, খুশবুর জীবনসঙ্গী জাংলং

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১৩:৪৮

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম; সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তরুণী কুশবু বেগমকে বিয়ে করেছেন জাংলং নামে এক চীনা যুবক।

রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।তার আগে ১৯ নভেম্বর বৌদ্ধ ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন চীনা যুবক। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) নববধূকে নিয়ে ধর্মপাশার বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন জাংলং। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল, আগ্রহ, কানাঘুষা ও আলোচনা সৃষ্টি হয়।

কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের ছোট মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উইচ্যাটে পরিচয়ের পর কুশবু ও জাংলংয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে তাঁদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। সেই সম্পর্ককে পরিণতি দিতেই বাংলাদেশে এসে কুশবুকে বিয়ে করেন জাংলং।

গত সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে বৌলাম গ্রামসহ আশপাশের এলাকায় এ নিয়ে আগ্রহ তৈরি হয়। মঙ্গলবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান চীনা যুবক জাংলং।
জাংলং বিয়ের ব্যাপারে তার অনুভূতি কেমন জানতে চাইলে অনুবাদকের মাধ্যমে জানান, `আমি খুব খুশি খুশবুকে বিয়ে করে।'
অন্যদিকে  তাঁর স্ত্রী খুশবু বেগমের অনুভূতি জানতে চাইলে জানান,`জাংলং খুবই ভালো মনের মানুষ। আমি তাকে জীবনসঙ্গী পেয়ে খুবই আনন্দিত।'
তাদের এই আনন্দের পাশাপাশি স্বানীয় বাসিন্দাদের রয়েছে নানা শঙ্কা। 
এই শঙ্কার জবাবে খুশবুর মাতা হেনা আক্তার জানান, `অভাবের সংসার। আমার মাইয়াডারে আমি বিয়া দিয়া দিলাম। জীবনডাতো অনিশ্চত, কত কিছুই হইতে হারে। আল্লাহর জীম্মায় দিয়া দিলাম।কত জনেই কত কিছু কইতাছে।'

বিয়ের বিষয়টি নিশ্চিত করে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, `বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সাথে  এক চীনা নাগরিকের  এফিডেবিটের মাধ্যমে বিয়া  হইছে । ডিএসবি কাগজপত্র দেখে   চীনা নাগরিকের নাগরিকত্ব বিষয়ডা নিশ্চিত করছে ।'