শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20729

jobs

প্রকাশিত

২০ নভেম্বর ২০২৬ ১৮:২৮

আপডেট

২০ নভেম্বর ২০২৬ ২১:০৫

চাকুরী

পদোন্নতি পেয়ে পুলিশের এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৮:২৮

সূবর্ণা সুত্রধরকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার।

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁর এ পদোন্নতি এসেছে। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এসআই পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

এর আগে গত ১৩ অক্টোবর বাংলাদেশ টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমান পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। পদোন্নতির পর তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার সূবর্ণা সুত্রধরকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সূবর্ণা সুত্রধর ২০০৭ সালের জানুয়ারিতে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

চাকরিজীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনের ধারাবাহিকতায় সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে উপপরিদর্শক (এসআই) পদে উন্নীত হলেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে আফ্রিকার দেশ মালিতে দায়িত্ব পালন করেন এই নারী পুলিশ কর্মকর্তা।

নিজের পদোন্নতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সূবর্ণা সুত্রধর বলেন, ‘পরম করুণাময় সৃষ্টিকর্তা, পিতা-মাতা, শিক্ষাগুরু, পরিবারের সদস্য, ভাইবোন, বন্ধু, সহকর্মী, ব্যাচমেট ও আত্মীয়স্বজনের আশীর্বাদ ও সহযোগিতায় এ সাফল্য অর্জন করেছি। এ পদোন্নতি আমার কাছে অত্যন্ত সম্মান ও দায়িত্বের বিষয়। এটি শুধু আমার একার অর্জন নয়; ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও পরিবারের সম্মিলিত সহযোগিতার ফল। সবার কাছে আশীর্বাদ চাই, যেন নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি।’

তিনি আরও বলেন, পদোন্নতির মাধ্যমে তাঁর ওপর যে অতিরিক্ত দায়িত্ব অর্পিত হয়েছে, তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যেতে চান।

ব্যক্তিজীবনে সূবর্ণা সুত্রধর এক কন্যা ও এক পুত্রসন্তানের জননী। তাঁর এ অর্জনে পরিবার, সহকর্মী ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। এলাকাবাসী তাঁর পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেছেন।