শিরোনাম
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প একনেকে অনুমোদন বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংস আচরণ সবচেয়ে কম সিলেটে কমলগঞ্জে হাজারো মানুষের মিলনমেলায় শেষ হলো মণিপুরিদের মহারাসলীলা সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার সিলেটে ৯০ কোটি টাকার চিকিৎসাকেন্দ্র দেখছে আলোর মুখ: বিল পাস সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

https://www.emjanews.com/

20899

national

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ২০:১৮

জাতীয়

গোপালগঞ্জ থেকে ফেনী, সাত দিন পর খাগড়াছড়িতে এসপি হাবীবুল্লাহ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ২০:১৮

মো. হাবীবুল্লাহ।

ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। এবার তাকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. হাবীবুল্লাহ। সম্প্রতি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ঘটনার পর গত ১৫ নভেম্বর তাকে ফেনীতে বদলি করা হয়। ওই সময় ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পাঠানো হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যুষ কুমার মজুমদার ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন। আর মো. হাবীবুল্লাহ ১৮ নভেম্বর ফেনীর পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় আবারও বদলির আদেশ পেলেন তিনি।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় পাঁচ মাসের মাথায় তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। অন্যদিকে, ২৭তম বিসিএসের কর্মকর্তা মো. হাবীবুল্লাহর নতুন কর্মস্থল হলো খাগড়াছড়ির ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার।