https://www.emjanews.com/

20924

sylhet

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ১৯:১৪

সিলেট

লংলা কলেজে অধ্যাপক শাহনাজ বাহারকে স্মরণ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৯:১৪

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজের মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নাজমা বানুর সভাপতিত্বে এবং গোলাপ মিয়া ও মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রয়াত শাহনাজ বাহারের স্বামী নজমুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান এবং গভর্নিং বডির সদস্য তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আব্দুল মুন্তাকিম চৌধুরী ও মাহমুদ বখত চৌধুরী।

স্মরণসভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেবনাথ, হেলাল খান, সুরজিত কুমার দেব এবং প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র ও সদ্য এমবিবিএস উত্তীর্ণ নেহাল হোসেন।

স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ সময় তিনি শাহনাজ বাহারের স্মৃতি অম্লান রাখতে একটি স্মারকগ্রন্থ প্রকাশ এবং কলেজের শিক্ষক মিলনায়তনের নাম ‘শাহনাজ বাহার স্মৃতি শিক্ষক মিলনায়তন’ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মোহাম্মদ মাজহারুল ইসলাম সম্পাদিত শোকবই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

এ ছাড়া কলেজের কয়েকজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।

সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মোক্তাদির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গায়ত্রী চক্রবর্তী, সৈয়দ আতিকুজ্জামান, আখতার হোসেন, তাহিয়্যা খন্দকার, উর্মী চৌধুরী, সুবীর মণ্ডল, সবিতা মালাকার, মইনুল ইসলাম, খায়রুল আনাম, সাদেক চৌধুরী, তোফায়েল বেগ, ফাহমিদা আলম পপি ও নিশাত তাবাসসুমসহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ নভেম্বর রাত ৮টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন অধ্যাপক শাহনাজ বাহার।