https://www.emjanews.com/

20918

sylhet

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ১৬:৪৫

আপডেট

২৬ নভেম্বর ২০২৬ ১৭:০৪

সিলেট

ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৬:৪৫

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ জব্দ করা হয়েছে। ২৪ ক্যারেটের এসব স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর এনএসআই সূত্রে জানা যায়, সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটের ৮ যাত্রীর কাছে এসব স্বর্ণ ছিল। শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণগুলো দেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ৮ যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দ করা স্বর্ণের বিপরীতে পরবর্তী সময়ে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।