শিরোনাম
ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশী পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প একনেকে অনুমোদন বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংস আচরণ সবচেয়ে কম সিলেটে কমলগঞ্জে হাজারো মানুষের মিলনমেলায় শেষ হলো মণিপুরিদের মহারাসলীলা সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার সিলেটে ৯০ কোটি টাকার চিকিৎসাকেন্দ্র দেখছে আলোর মুখ: বিল পাস সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য

https://www.emjanews.com/

20903

international

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ০০:৫১

আপডেট

২৬ নভেম্বর ২০২৬ ০০:৫৩

আন্তর্জাতিক

বাংলাদেশী পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০০:৫১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, অন্যায্য বাণিজ্যচর্চা ও শ্রম সুরক্ষার ঘাটতির অভিযোগে বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শেষে এ প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ প্রস্তাব ঘোষণা করেন। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর আওতায় পরিচালিত তদন্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউএসটিআরের অভিযোগ, বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা, শ্রমিকদের অপর্যাপ্ত সুরক্ষা এবং আর্থিক নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউএসটিআরের প্রস্তাবে বাংলাদেশের সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক বিবেচনার কথা বলা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। পাশাপাশি বিদ্যমান সেকশন ৩০১-এর শুল্ক, সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্ক এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য চুক্তির অঙ্গীকারও বিবেচনায় নেওয়া হয়েছে।