রিয়ান
পুলিশের অভিযানের সময় বাসার পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিয়ানের। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় রিয়ান আহমেদকে চিহ্নিত আসামি হিসেবে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় তাঁর বাসায় অভিযান চালায় পুলিশ। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপন করে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
