শিরোনাম
সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ সিলেটের এক জেলার ৯০ জন নির্বাচিত: বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার পাশে আ/গু/ন ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশী পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

https://www.emjanews.com/

20947

international

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৪

আন্তর্জাতিক

সৌদির তেল শোধনাগারে আগুন, নিহত নেপালি কর্মী

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৪

ছবি: সংগৃহীত

লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে আকাশপথে হামলা। ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে আগুন ধরে যায় স্থাপনাটিতে। প্রাণ হারিয়েছেন নেপালের এক কর্মী, আহত হয়েছেন বিভিন্ন দেশের আরও কয়েকজন। হামলার পর শোধনাগারের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত না হলেও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযোগের তির ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দিকে। পাল্টা সামরিক জবাবের হুঁশিয়ারিও দিয়েছে জোট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান শহরের তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর শোধনাগারটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই শুরু করেছে।

হামলাটি কারা চালিয়েছে, সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি। তবে এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাই শোধনাগারটিতে হামলা চালিয়েছে। জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে এর আগে সতর্কতাও জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

হামলার নিন্দা জানিয়ে সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা হলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।

এরপর বৃহস্পতিবারই আল-মালিকি আরও দাবি করেন, জাজান শোধনাগারে হামলায় ব্যবহৃত হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করেছে জোটের বাহিনী। ইয়েমেনের হোদেইদা প্রদেশে ওই কেন্দ্রটি অবস্থিত ছিল বলে জানান তিনি।

তবে সৌদি জোটের এসব দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান শোধনাগারটির দৈনিক চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। ফলে স্থাপনাটিতে হামলা শুধু প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতির বিষয় নয়, সৌদি আরবের জ্বালানি খাতের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে।

এর আগের দিন হুথিরা সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা এবং লোহিত সাগরের জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল। এর মধ্যেই জাজান শোধনাগারে নতুন হামলার ঘটনা ঘটল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, হুথিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে এই জোট। সাম্প্রতিক হামলা ও পাল্টা সামরিক পদক্ষেপের দাবি দুই পক্ষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।