শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

5053

sylhet

প্রকাশিত

০১ মে ২০২৫ ২২:৪৪

আপডেট

১৮ জুন ২০২৫ ১৫:৪৯

সিলেট

সিলেটে মে দিবস পালন

প্রকাশ: ০১ মে ২০২৫ ২২:৪৪

ইএন রিপোর্ট: অবিলম্বে সিলেটের বন্ধ থাকা চা বাগান খুলে দেওয়া, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ সকল শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে সিলেটে মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক দল কর্মসূচি পালন করে। 

সকালে নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত  র্যালি করে মহানগর শ্রমিক দল। এতে বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন করে র্যালি ও সমাবেশ।

এছাড়া লাক্কাতুরা চা বাগান থেকে বিক্ষোভ মিছিল করে চা শ্রমিকরা। পরে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এছাড়াও, সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ও পয়েন্টে মিছিল সমাবেশ করেছে শ্রমিক সংগঠনগুলো।

জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সেমিনার।